ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার দাবিতে মানববন্ধন নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমূলক কর্মসূচী পালন বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ: গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজু তানোরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও মেলার পুরুষ্কার বিতরণ নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ নিয়ে রুয়েটে সেমিনার, নারীদের STEM-এ নতুন সম্ভাবনার সুযোগ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যা কনস্টেবলের মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালালো’ মার্কিন যুদ্ধজাহাজ রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ লা ইলাহা ইল্লাল্লাহ’র ফজিলত আলকারাজকে হারিয়ে ফের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইতালীয় তারকা

রাণীনগরে রক্তদহ বিলের পাখি পল্লীতে নজরদারির জন্য ক্যামেরা স্থাপন

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৬:৪২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৬:৪২:১৩ অপরাহ্ন
রাণীনগরে রক্তদহ বিলের পাখি পল্লীতে নজরদারির জন্য ক্যামেরা স্থাপন রাণীনগরে রক্তদহ বিলের পাখি পল্লীতে নজরদারির জন্য ক্যামেরা স্থাপন
 ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী রাণীনগর রক্তদহ বিল। এর অবস্থান নওগাঁর রাণীনগর ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আংশিক নিয়ে এর বিস্তৃত। এর পুরাতন নাম ছিলো বিল ভোমরা। এই বিলের আয়তন প্রায় ১৬৫০ বিঘার মতো একটি পুরাতন জলাশয়। কথিত আছে ১৭শ’ শতাব্দীর শেষের দিকে ফকির মজনু শাহ ও ইংরেজ সৈন্যদের মধ্যে যুদ্ধের সময় বিদ্রোহী মানুষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে অনেক মানুষ মারা যায়। সেই সময় এই বিলের পানি রক্তে লাল হয়ে যায়। তখন থেকেই বিলের নামকরণ হয় রক্তদহ বিল। স্থানীয় জনগোষ্ঠী জীবিকার মুল উৎস ছিলো এই বিলে প্রচুর মাছ ও মৌসুমী ধান চাষ। রাণীনগরের হাতীর পুল এলাকায় এই বিলের ইতিহাস ও সৌন্দর্য তুলে ধরতে বিনোদন কেন্দ্র, পাখি পল্লী, এবং মৎস্য অভায়ারণ্য গড়ে তোলা হয়। এই বিষয়গুলো নজরদারির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৌর বিদ্যুৎ চালিত সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে রক্তদহ বিলের রতন ডারা খালের হাতীরপুলের পাশ্ববর্তী এলাকা মৎস্য অভয়ারণ্যের মাছ রক্ষা, পাখি পল্লীর বিভিন্ন উপকরণ রক্ষা করা, এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য এই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে এমনটাই জানান উপজেলা প্রশাসন। 

উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের পরিকল্পনায় ব্যতিক্রমী এমন উদ্যোগ বাস্তবায়ন করেছেন প্রশাসন। অভায়ারণ্যের দেশী মাছের নিরাপদ প্রজনন ও রক্ষার জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এই আধুনিকতার ছোঁয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা অফিসে কিম্বা বাসায় বসে মোবাইলের মাধ্যমে সব সময় পর্যবেক্ষণ করা যাবে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। 

উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান জানান, দীর্ঘ দিন ধরে পাখি পল্লীর হাতীরপুল এলাকার অভয়াশ্রম থেকে দিনের বেলা ও রাতের আঁধারে বিভিন্ন ধরনের নিষিদ্ধ কারেন্ট, রিং জাল ও বানাসহ বড়শি দিয়ে মাছ চুরির অভিযোগ ছিল। বিশাল এই এলাকায় সার্বক্ষণিক পাহারা দেওয়া কঠিন হয়ে পড়ায় জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা ও পরামর্শক্রমে স্মার্ট প্রযুক্তির অভিনব কৌশল হিসেবে পাখি পল্লীতে সোলার চালিত এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ঘরে বসে সার্বক্ষণিক মৎস্য অভয়াশ্রম ও পাখি পল্লীর পরিবেশ পর্যবেক্ষণ করা যাচ্ছে। ২৬ ফুট উচু স্টিল পাইপের উপরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বিধায় ক্যামেরা চুরি হওয়ার সম্ভাবনাও কম। এতে করে এই অঞ্চলে অপরাধমূলক কর্মকান্ডও অনেকাংশই কমে যাবে। এছাড়াও আরো আধুনিকায়ন করতে ইতি মধ্যেই খালের উপর পর্যটকদের জন্য আকর্ষনীয় ঝুলন্ত ব্রীজ স্থাপন, ছাতার আদলে বসার স্থান নির্মাণ, একটি মুক্তমঞ্চ নির্মাণ, গণশৌচাগার নির্মাণ করাসহ নানাবিধ কর্মকান্ড চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার  দাবিতে মানববন্ধন

চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার দাবিতে মানববন্ধন