ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৬:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৬:০৯:৪২ অপরাহ্ন
গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সাহেবনগর বিওপি’র একটি টহলদল রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে। 

বিজিবি জানায়, রবিবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১টায় পদ্মার চরে অভিযান পরিচালনা করে বিজিবি। গোপন সূত্রে ভারত থেকে নৌকা যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢুকছে, এমন তথ্যের ভিত্তিতে সাহেবনগর বিওপি’র টহলদল নদীর পাড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইটি টিনের ডোঙা নৌকা নিয়ে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের গ্রেফতারের চেষ্টা করলে চোরাকারবারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৯৬০ পিস
 Dr-X  যৌন উত্তেজক ট্যাবলেট এবং দুইটি টিনের ডোঙা নৌকা জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলো পরবর্তীতে রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।

১ বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট