ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, বিপুল বৈচিত্র্যময় কাজ করে, রাজশাহীতে লুৎফুল আজীম

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৬:০৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৬:০৫:১১ অপরাহ্ন
কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, বিপুল বৈচিত্র্যময় কাজ করে, রাজশাহীতে লুৎফুল আজীম কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, বিপুল বৈচিত্র্যময় কাজ করে, রাজশাহীতে লুৎফুল আজীম
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মোঃ লুৎফুল আজীম বলেছেন, কাস্টমস শুধু রাজস্ব আহরণকারী একটি প্রতিষ্ঠান নয়; এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা, ব্যবসায়িক স্বচ্ছতা, শুল্ক ও জরুরি সেবা প্রদানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

সোমবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কাস্টমস শুল্ক আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে, আমদানি-রপ্তানিতে বৈচিত্র আনে, চোরাচালান ও মানি লন্ডারিং প্রতিরোধ করে, অবৈধ পণ্য আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ করে এবং স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে।

লুৎফুল আজীম বলেন, স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে আমরা দুর্নীতি কমাতে পারব এবং সাধারণ জনগণ আরও ভালো সেবা পাবে। এজন্য আধুনিকায়ন এবং ওয়ান স্টপ সার্ভিস ছাড়া বিকল্প নেই। তিনি জানান, কাস্টমস এখনো অনেক ক্ষেত্রেই কাগজভিত্তিক কার্যক্রমে নির্ভরশীল এবং সময়ের দাবী অনুযায়ী দ্রুত পেপারলেস ও ফেসলেস সেবা বাস্তবায়ন করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, এনবিআর ইতোমধ্যেই বিভিন্ন আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে। তার একটি বড় উদাহরণ হিসেবে তিনি অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা, এবং ভ্যাট রিফান্ড অনলাইনে প্রদান ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব আরোপ করেন। এ ব্যবস্থা থেকে আর রিফান্ড ভাউচার নিয়ে অফিসে আসার প্রয়োজন হবে না; টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক একাউন্টে চলে যাবে বলেন তিনি ।

এসময় তিনি বৈদেশিক মুদ্রার সঙ্কটের কথা উল্লেখ করে বলেন, এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে আগ্রহী হওয়া ঠিক নয়। আমাদের উচিত কাঁচামাল ও মেশিনারিজ আমদানিতে অগ্রাধিকার দেওয়া, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি ব্যবসায়ীদের ভোগ্যপণ্য আমদানিতে নিরুৎসাহিত করার জন্যও পরামর্শ দেন।

লুৎফুল আজীম বলেন, শুল্কায়ন থেকে আমদানি মূল্যের যে পার্থক্য আছে সেটি বাস্তবিকভাবে সমন্বয় করা প্রয়োজন; তা না হলে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং চোরাচালান বৃদ্ধি পাবে। তিনি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরে বলেন, একসাথে কাজ করলে দেশ স্বাধীন ও সার্বভৌমতার উচ্চতায় পৌঁছাবে।

সেমিনারে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মোঃ ফায়েত হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কমিশনারেটের কমিশনার মুহা. মাহবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব ক্লান্তি দাস, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবস এর প্রতিপাদ্য ছিল,  অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের