ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

ফিলিপাইনে তিন শতাধিক যাত্রীসহ ফেরিডুবি, নিহত ১৫

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৪:২০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৪:২০:৪৩ অপরাহ্ন
ফিলিপাইনে তিন শতাধিক যাত্রীসহ ফেরিডুবি, নিহত ১৫ ছবি: সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে সাড়ে তিনশো জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। কমপক্ষে ৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। খবর, এএফপি'র।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটে। এসময় বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি।

কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে নথিবদ্ধ ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিলেন। মধ্যরাতের পর সম্ভবত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ফেরিটি। কারণ ডুবে যাওয়ার মতো তেমন প্রতিকূল আবহাওয়া তখন ছিল না। যাত্রার শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ডুবে যায়।

ফিলিপাইন দেশটি অনেক দ্বীপের সমন্বয়ে গঠিত। দ্বীপগুলোর মধ্যে আন্তঃযোগাযোগে ব্যবহার করা হতো কার্গো ও যাত্রীবাহী ফেরিটি। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে মাছ ধরার নৌকা, নৌ বাহিনীর জাহাজ, নজরদারি বিমান, হেলিকপ্টার।

দুর্যোগ মোকাবিলা দফতরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ জানান, আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, সাড়ে ১১ কোটি জনসংখ্যা ও অসংখ্য দ্বীপ অধ্যুষিত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা বিরল ব্যাপার নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এমনকি ১৯৮৭ সালের ডিসেম্বরে মধ্য ফিলিপাইনে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ডোনা পাজ নামে একটি ফেরি ডুবে ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় হিসেবে পরিচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক