ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯

পাকিস্তান না খেললে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে: বাসিত আলী

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৪:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৪:১৬:২৩ অপরাহ্ন
পাকিস্তান না খেললে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে: বাসিত আলী ছবি: সংগৃহীত
আর কিছুদিন পর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনও নিশ্চিত নয় পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা। যদিও বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড এরই মধ্যে প্রকাশ করেছে পিসিবি। তবে শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরেই যায়, তবে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

ভারতে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরপর বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও চলে নানা প্রশ্ন। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপে খেলা না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

এদিকে এক ইউটিউব অনুষ্ঠানে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি বলেছেন, যদি পাকিস্তান বিশ্বকাপ না খেলে তাহলে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে।

বাসিত আলী বলেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান সরে গেলে কে তাদের জায়গায় খেলবে? ভারত যদি বিকল্প কোনো দলের বিপক্ষে খেলে, তাহলে কি সেই ম্যাচ ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক টানবে?’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের উচিত সরাসরি বয়কট না করা। আমাদের তো ভারতে খেলতেই হচ্ছে না। কিন্তু যদি সরকার বলে, বাংলাদেশকে সমর্থন জানাতে হবে, তখন কী হবে?’

এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে বলে জানিয়েছে আইসিসি। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান