ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

লালমোহনে অটোরিকশাকে বাসের চাপায় নিহত ৩

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৪:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৪:১৩:১৩ অপরাহ্ন
লালমোহনে অটোরিকশাকে বাসের চাপায় নিহত ৩ ছবি: সংগৃহীত
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর সোয়া ১২টায় ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাসনের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ২টায় লালমোহনের গাজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
 
ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ৩ জন মারা যায়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক