ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই

লালমোহনে অটোরিকশাকে বাসের চাপায় নিহত ৩

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৪:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৪:১৩:১৩ অপরাহ্ন
লালমোহনে অটোরিকশাকে বাসের চাপায় নিহত ৩ ছবি: সংগৃহীত
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর সোয়া ১২টায় ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাসনের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ২টায় লালমোহনের গাজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
 
ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ৩ জন মারা যায়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার