ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার বিস্তীর্ণ অংশ! মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত বগুড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে, জানাল ইসি ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৬৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩ পরকীয়া করতে এসে জনতার হাতে আটক যুবক কানেকটিকাটে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৪:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৪:০৬:২৭ অপরাহ্ন
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত
শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহীতে ‘কারিগরি শিক্ষা ও শিল্প খাতের অংশীদারিত্বে উন্নত জাতি গঠন’ শীর্ষক সেমিনার এবং জব ফেয়ার (চাকুরী মেলা) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উক্ত সেমিনাটি রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় বেলুন উড়িয়ে এবং স্টলসমূহ পরিদর্শনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয় চাকুরী মেলার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এসেট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবু হানিফ। সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী।
 
মুখ্য আলোচক তার উপস্থাপনায় তাত্ত্বিক এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, শিল্পখাতের ভূমিকা, শিক্ষা ও শিল্পখাতের সহাবস্থান, সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের গুরুত্ব এবং উন্নত জাতি গঠনে করণীয় বিষয়ে সম্যক আলোচনা তুলে ধরেন।
 
চাকুরী মেলায় প্রাণ-আরএফএল গ্রুপ, বিডি জবস ডট কম, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আকসা ডেভেলপার্স, সুকর্ণা ডেভেলপার্স, রাঙ্গাপরী ডেভেলপার্স এন্ড প্রোপার্টিজ, এমএইউ প্রোপার্টিজ, অ্যাডভান্স টেকনোলজি কন্সোর্টিয়াম লিঃ, এস রহমান ল্যান্ডমার্ক এবং মাহফুজ ফারদিন এন্ড এসোসিয়েটস অংশগ্রহণ করে। 
 
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শুধুমাত্র চাকুরীর পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধির এবং নতুন নতুন উদ্যোক্তা হবার আহবান জানান। সেই সাথে সততা, ন্যায়নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে সফলতার শীর্ষে আরোহণের পরামর্শ প্রদান করেন।      

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা

পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা