ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৪:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৪:০১:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত
‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ প্রতিপাদ্যকে সামনে রেখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর উদ্যোগে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার সদস্য (আন্তর্জাতিক কর) লুৎফুল আজীম। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-রাজশাহীর কর কমিশনার বিপ্লব কান্তি দাস, বিজিবির সেক্টর কমান্ডার ও উপ মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার (চলতি দায়িত্ব) মুহাঃ মাহবুবুর রহমান।

স্বাগত বক্তব্যে যুগ্ম কমিশনার খায়রুল আলম আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ এর আলোকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার মোঃ শাফায়েত হোসেন। প্রবন্ধে কাস্টমস প্রশাসনের ভ‚মিকা, চ্যালেঞ্জ ও সামাজিক সুরক্ষায় তাদের অঙ্গীকারের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী ভ্যাট কমিশনারেটের বিভিন্ন আমদানিকারক, রপ্তানিকারক, কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট (সিএন্ডএফ), ব্যবসায়ী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচকরা কাস্টমস কর্তৃপক্ষের সেবার মান উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ, রাজস্ব আদায় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের গুরুদায়িত্বের কথা উল্লেখ করেন। তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাস্টমস প্রশাসনকে আরও গতিশীল এবং ব্যবসা-বান্ধব করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

দিবসটি উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর সকল শাখায় নানাবিধ কর্মসূচি পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫