ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গরু ফিরেছে, রেজাউল আলম ফেরেননি

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৩:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৩:৫০:১৬ অপরাহ্ন
গরু ফিরেছে, রেজাউল আলম ফেরেননি গরু ফিরেছে, রেজাউল আলম ফেরেননি
মাস পাঁচেক আগে এক চোখে আঘাত পেয়েছিলেন মো. রেজাউল আলম। হাটে যাওয়ার আগে মেয়ের কাছ থেকে চোখে ড্রপ দিয়ে নিয়েছিলেন। বলেছিলেন, রাতে ফিরে এসে আবার দিবেন। সেই ড্রপ আর চোখে দেওয়া হয়নি।  সবাইকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন। 

রেজাউল আলম (৬৫) গরু ব্যবসায়ী ছিলেন। এলাকায় গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করতেন। গত ১৮ জানুয়ারি অন্য ব্যবসায়ীদের সঙ্গে ভুটভুটিতে(শ্যালো মেশিন চালিত তিন চাকার যান)  চড়ে গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন।

যাবার পথে বেপরোয়া গতির কারণে ভুটভুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। নিহত হন রেজাউল আলম। আহত হন আরও তিনজন।

রোববার (২৫ জানুয়ারি)  নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামে গিয়ে  পরিবারের লোকজনের স্বজন হারানোর শোকার্ত মুখচ্ছবি  দেখা গেল । 

রেজাউল আলমের ছেলে নেই। চার মেয়ে। সব মেয়ের বিয়ে দিয়েছেন। মেজো মেয়ে শাহনাজ পারভীন বিয়ের পরে বাবার বাড়িতেই থাকেন। চোখ মুছতে মুছতে বললেন, পাঁচ মাস আগে হাটোত যাবার ল্যাগা আব্বার এক চোখোত গাছের ডালের বাড়ি লাগিছিলো।  সেই থ্যাকা চোখে ভালো দেখিচ্ছিল না। চোখোত ড্রপ দিচ্ছিলো। সেদিন (১৮ জানুয়ারি) হাটোত যাওয়ার আগে আমার কাছ থেকে চোখোত ড্রপ দিয়া লিলো। খাওয়ার  ওষুধ ফুরা গেছিলো। আব্বা আসার সময় ওষুধ কিনা লিয়া আসপ্যার চাছিলো৷ ওষুধও আসেনি। হামার আব্বাও 'আসেনি'।'

স্বামীকে হারিয়ে শোকে বিহ্বল রাশেদা বিবি কোনো কথাই বলতে পারলেন না। ছলছল চোখে এই প্রতিবেদকের মুখে দিকে শুধু তাকিয়ে থাকলেন।

মেজো জামাই ইমরুল ইসলামকে  গরুর ব্যবসা শিখিয়েছিলেন রেজাউল আলম। জামাই-শ্বশুর একসঙ্গে হাটে যেতেন। ঘটনার দিনও যাচ্ছিলেন। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ইমরুল ইসলাম বলেন, 'সেদিন আমি ভুটভুটির পিছনে বসেছিলাম। আমার শ্বশুর ড্রাইভারের বামপাশে বসেছিল। রাজশাহীর নওহাটা পার হওয়ার পর চালক প্রচন্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। আবার সবাই ধীরে চালাতে বলছিলাম। ড্রাইভার আমাদের কথা শোনেননি। পবা উপজেলা পরিষদের কাছে গিয়ে রাস্তার বামপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। আমার শ্বশুরসহ চারজন আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গরুগুলো বাড়িতে ফেরত আনা হয়।'  
 
চালকের বেপরোয়া গতির কারণে ২০২৪ সালের ৮ জুলাই উপজেলার সাংশৈল এলাকায় ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয়েছিলঅন্তত ১০জন। এছাড়াও মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গরু ব্যবসায়ীরা ভুটভুটিতে করে নওগাঁর  নিয়ামতপুর  উপজেলার ছাতড়া, চৌবাড়িয়া; চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলার সোনাইচন্ডী ও রাজশাহীর সিটি হাটে গরু নিয়ে যান। 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ভুটভুটিতে চড়ে বিভিন্ন হাটে যাতায়াত করতে হয়। 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রাশেদ্দুজামান বলেন, শ্যালো মেশিন চালিত তিন চাকার ভুটভুটির কোনো অনুমোদন নেই, রুট পারমিটও নেই। মহাসড়কে এদের চলাচল  বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান