ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করেছে তাদেরকে বর্জন করুন: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৫:৪৮ অপরাহ্ন
যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করেছে তাদেরকে বর্জন করুন: মির্জা ফখরুল যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করেছে তাদেরকে বর্জন করুন: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ,বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকুরি হবে মেধার ভিত্তিতে। 

তিনি আরো বলেন, আমরা আমানতের খেয়ানত করিনা। আমরা যে ভোট নেই এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানত স্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ। 

তিনি সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক পৃথক ২টি নির্বাচনী জনসংযোগে এসব মন্তব্য করেন। 

মির্জা ফখরুল আরো বলেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতা-কর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে। 

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাঁধা দিলে আমরা আপনাদের পাশে আছি।

আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই, কারণ ৭১ আমাদের অস্তিত্ব।  যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান মির্জা ফখরুল। 

এ সময় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, যুগ্ন সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি