ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত‎ তানোরের কৃষকের কান্না কেউ শোনে না রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্য শাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময় মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের

সংবাদ প্রকাশে প্রতিবাদ জানালেন পাবনা পিটিআই সুপার, চাঁদা দাবির অভিযোগ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:৫৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:৫৪:০৫ অপরাহ্ন
সংবাদ প্রকাশে প্রতিবাদ জানালেন পাবনা পিটিআই সুপার, চাঁদা দাবির অভিযোগ সংবাদ প্রকাশে প্রতিবাদ জানালেন পাবনা পিটিআই সুপার, চাঁদা দাবির অভিযোগ
পাবনা পিটিআই সুপারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাবনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট শারমিন সুলতানা। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি অনুমাননির্ভর, মনগড়া ও বিভ্রান্তিকর।

গত ১৭ জানুয়ারি দৈনিক কালের সংগ্রাম অনলাইন নিউজ পোর্টালে ‘পাবনা পিটিআই সুপারের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি তার দৃষ্টি গোচর হয়। সংবাদে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান তিনি।

শারমিন সুলতানা বলেন, ওই প্রতিবেদক কারো প্ররোচনায় তার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদলিপি প্রকাশের জন্য অনুরোধ জানানো হলেও তা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, প্রতিবাদ ছাপানোর নাম করে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ বিজ্ঞাপনের নামে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে তার কাছে অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের নীতিমালার পরিপন্থী এবং সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘনের শামিল। তিনি সংশ্লিষ্ট প্রতিবেদক ও পত্রিকা কর্তৃপক্ষকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত