ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার ​চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু

সংবাদ প্রকাশে প্রতিবাদ জানালেন পাবনা পিটিআই সুপার, চাঁদা দাবির অভিযোগ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:৫৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:৫৪:০৫ অপরাহ্ন
সংবাদ প্রকাশে প্রতিবাদ জানালেন পাবনা পিটিআই সুপার, চাঁদা দাবির অভিযোগ সংবাদ প্রকাশে প্রতিবাদ জানালেন পাবনা পিটিআই সুপার, চাঁদা দাবির অভিযোগ
পাবনা পিটিআই সুপারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাবনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট শারমিন সুলতানা। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি অনুমাননির্ভর, মনগড়া ও বিভ্রান্তিকর।

গত ১৭ জানুয়ারি দৈনিক কালের সংগ্রাম অনলাইন নিউজ পোর্টালে ‘পাবনা পিটিআই সুপারের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি তার দৃষ্টি গোচর হয়। সংবাদে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান তিনি।

শারমিন সুলতানা বলেন, ওই প্রতিবেদক কারো প্ররোচনায় তার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদলিপি প্রকাশের জন্য অনুরোধ জানানো হলেও তা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, প্রতিবাদ ছাপানোর নাম করে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ বিজ্ঞাপনের নামে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে তার কাছে অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের নীতিমালার পরিপন্থী এবং সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘনের শামিল। তিনি সংশ্লিষ্ট প্রতিবেদক ও পত্রিকা কর্তৃপক্ষকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড

নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড