ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

খন্দকার হাসান কবিরের নেতৃত্বে রাসিক ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:৪৪:২০ অপরাহ্ন
খন্দকার হাসান কবিরের নেতৃত্বে রাসিক ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ খন্দকার হাসান কবিরের নেতৃত্বে রাসিক ৯ নম্বর ওয়ার্ডে ধাষের শীষের গণসংযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ রাজশাহী সদর-২, আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ চালানো হয়েছে।

রবিবার বিকেলে নগরীর রাসিক ৯ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগে নেতৃত্ব দেন রাজশাহী রয়েলস ক্লাবের সভাপতি খন্দকার হাসান কবির।

বিএনপি সূত্র জানায়, গণসংযোগকালে খন্দকার হাসান কবির বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি প্রার্থী মিজানুর রহমান মিনুর অতীত কর্মকাণ্ড ও উন্নয়ন সংক্রান্ত তথ্য তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, বিএনপি নেতা এস এম সুলতান, মো. রুবেল, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির শতাধিক নেতা-কর্মী।

দলীয় নেতারা জানান, আসন্ন নির্বাচন সামনে রেখে এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রচার-প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের