ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১০:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৫:৪৪:০৭ অপরাহ্ন
পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ
রাজশাহীর পুঠিয়ায় রোববার সন্ধ্যা ৫টার দিকে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও শিক্ষার্থীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

নিহত শিক্ষার্থীর নাম শান্ত ইসলাম। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। শান্ত ইসলাম পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে পুঠিয়ার দিকে যাচ্ছিল একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই শান্ত ইসলাম মারা যান। আহত অন্যান্য যাত্রীদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক নারী ও এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস জানান, অজ্ঞাত পরিচয় এক নারী ও এক পুরুষের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা বর্তমানে অর্থোপেডিক ও নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার