ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রাণীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৫:৪৬ অপরাহ্ন
রাণীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির  নির্বাচনী অফিসের উদ্বোধন রাণীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হল চত্বরে উপজেলা ও পৌর নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আনোয়ার আহমদ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মুজুমদার, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সভাপতি-সম্পাদক, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নেতাকর্মীর সমাগম ঘটে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনার আহ্বান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ আনিসুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২