ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:০১:৪৫ অপরাহ্ন
রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মাঠের মধ্যে গাভী ফেলে রেখে বিদেশী জাতের একটি বাছুর চুরি করে নিয়ে গেছে।

শনিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে ইফতেখার হোসেনের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক ইফতেখার হোসেন জানান, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত ২টার দিকে আমার স্ত্রী জানালা খুলে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা। এ সময় গরু চুরি হয়েছে অনুমান করে বাড়ির বাহিরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু গেটের বাহিরে থেকে চোরেরা তালা দিয়ে রাখায় বিকল্প দরজা দিয়ে বের হই। এরপর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে গেছে। পরে মাঠের মধ্যে খোঁজাখুঁজি করে গাভী পেলেও বাছুর পাওয়া যায়নি। বাছুরের দাম প্রায় ৯০ হাজার টাকা হবে। এ ঘটনায় থানা পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারসহ গরু উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক