ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাসের ধাক্কা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:৫৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:৫৬:২০ অপরাহ্ন
নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাসের ধাক্কা নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাসের ধাক্কা
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তবে বাসযাত্রী ও বাড়ির লোকজনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মো. সজীব। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে তুহিন ট্রাভেলস নামের একটি বাস নিয়মিত চলাচল করে। যাত্রী নিয়ে বাসটি সকাল সাড়ে ১০টার দিকে  ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালের একাংশ ভেঙ্গে ঢুকে পড়ে।  সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। এসময় স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. সজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিকালে বলেন, একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বাস দুর্ঘটনার খবর শুনেছি। তবে এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানাইনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন