ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

'নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে রাজশাহীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:৩৩:৫৬ অপরাহ্ন
'নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে রাজশাহীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 'নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে রাজশাহীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে রাজশাহীতে দুই দিনব্যাপী পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জেলার নয়টি উপজেলার ৫০ জন সাংবাদিকের মাঝে সার্টিফিকেট ও সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরও বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। নির্বাচন ও গণভোট সংক্রান্ত সংবাদ পরিবেশনে সঠিকতা, ভারসাম্য ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। বিভ্রান্তিকর তথ্য, গুজব বা অপতথ্য নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রিসোর্স পারসন সালাহউদ্দিন আহমাদ বাবলু এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল।

এদিকে নগরীর শালবাগান এলাকায় সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের আরও ৫০ জন সাংবাদিককে নিয়ে পৃথকভাবে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল। উপস্থিত ছিলেন রিসোর্স পারসন শারমিন রিনভী।

উল্লেখ্য, প্রশিক্ষণে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য ও সীমাবদ্ধতা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫, নির্বাচনকালীন শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, তথ্য, ছবি ও ভিডিও যাচাইসহ ফ্যাক্ট-চেকিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভুয়া তথ্য, অপতথ্য, গুজব, হেট স্পিচ ও প্রোপাগান্ডা মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরা হয়।

অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণ কর্মশালা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার