ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার রোগীর সেবা না করলে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান ‘মাত্র ১৫ বছরে পর্ন সাইটে ছবি, সহপাঠীরা দেখছে...’, আতঙ্কে দিনকাটে জাহ্নবীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু যুক্তরাষ্ট্রে হামিদেহ ও তার মেয়ের গ্রিন কার্ড বাতিল, গ্রেপ্তার নিউ ইয়র্কে অপরাধীর বদলে বন্দুককে দায়ী করায় সমালোচনার মুখে মামদানি ফুলবাড়ীতে বস্তা সংকটে পড়ে যাচ্ছে আলুর দাম হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রাজশাহী প্রেসক্লাব থেকে সেচ্ছায় অব্যাহতি নিলেন রেজাউল করিম ও শামসুল রহমান ভরসা নুন-জলেই! ৫৭ বছরের ভাগ্যশ্রী কী ভাবে গরমে সুস্থ ও সুন্দর রাখেন নিজেকে? রাজশাহী নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তানোরে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ গল্প করার কথা বলে অফিসে ডেকে নারীকে ধর্ষণ

তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:১৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:১৯:০৫ অপরাহ্ন
তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য,সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি,আলোচনা সভা,রোগী সনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম ও মাইকিং।

জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) সকালে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর, প্রবীর হাঁসদা সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(টিএইচও) ডা: বার্নাবাস হাসদাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা ইসরাত জেরিন, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোলার ডাঃ এ বি এম আসিফ আহমেদ।টিএলসিএ মো: মাহবুবুল আলম প্রমুখ।

প্রধান অতিথি ডা: বার্নাবাস হাসদাক বলেন, কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়,নিরাময় যোগ্য। চিকিৎসার মাধ্যমে এ রোগ ভালো হয়। এই তথ্য প্রচার-প্রচারণার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে হবে।

দিলেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ- এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর প্রবীর হাঁসদা বলেন, কুষ্ঠরোগ কোনো অভিশাপ নয়,এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবন ফিরে পেতে পারেন।তিনি আরও জানান, আমাদের দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্ঠরোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু অনেক মানুষ এখনো এ বিষয়টি জানেন না।

তাই সমাজের সর্বস্তরের মানুষকে জানাতে হবে যে, কোনো খরচ ছাড়াই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। তিনি সকলকে কুষ্ঠরোগ সংক্রান্ত কুসংস্কার দূর করা,সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের পাশে মানবিকভাবে দাঁড়ানোর আহ্বান জানান। এবং কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বক্ষব্যাধী ক্লিনিকে নিয়ে যেতে হবে।সেখানে বিনামূল্যে এই রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার থেকে সবাইকে সচেতন করতে পারলে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ হবে বলে আশা করেন বক্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মর্ত কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি,কুষ্ঠ রোগী  ও  SHG  দলের  সদস্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন

তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন