ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার প্রাইভেটকারে ফেনসিডিল বহনকালে রাজশাহীতে র‌্যাবের জালে ৩ মাদক কারবারী নগরীতে বিপুল পরিমান ট্যাপেনটাডল- সহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে সুবিধা নিশ্চিত করবে সরকার: ভূমিমন্ত্রী ‘স্পাইডার-ম্যান’ ট্রেলারেই অ্যাভেঞ্জার্সকে পিছনে ফেলে ১০০ কোটির রেকর্ড ডিপোর গাড়ি মাঝপথে থামিয়ে নামানো হচ্ছে জ্বালানি তেল, ভিডিও ভাইরাল তিন দিনে ৫১ লক্ষ আয় করল শাকিবের ‘প্রিন্স’ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর দেড় যুগ পর স্বাধীনতা দিবসে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ৫৮-র অক্ষয়ের সঙ্গে ৩২-এর ওয়ামিকার রোমান্স! বিশ্ববাজারে ফের কমছে স্বর্ণের দাম, দেশে আরও কমবে! শ্রেয়ার পারিশ্রমিক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল অন্ধ্রপ্রদেশে বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু ১৪ হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজে এলোমেলো চিন্তা-ভাবনা আসা কি স্বাভাবিক? তেলতেলে চুলের সমস্যা কেন হয়, মুক্তির উপায় তিতাসের তীরে অষ্টমীস্নানে পুণ্যার্থীদের ঢল, বসেছে লোকজ মেলা বৈশ্বিক দাসত্ব নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন

তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:১৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:১৯:০৫ অপরাহ্ন
তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য,সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি,আলোচনা সভা,রোগী সনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম ও মাইকিং।

জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) সকালে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর, প্রবীর হাঁসদা সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(টিএইচও) ডা: বার্নাবাস হাসদাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা ইসরাত জেরিন, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোলার ডাঃ এ বি এম আসিফ আহমেদ।টিএলসিএ মো: মাহবুবুল আলম প্রমুখ।

প্রধান অতিথি ডা: বার্নাবাস হাসদাক বলেন, কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়,নিরাময় যোগ্য। চিকিৎসার মাধ্যমে এ রোগ ভালো হয়। এই তথ্য প্রচার-প্রচারণার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে হবে।

দিলেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ- এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর প্রবীর হাঁসদা বলেন, কুষ্ঠরোগ কোনো অভিশাপ নয়,এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবন ফিরে পেতে পারেন।তিনি আরও জানান, আমাদের দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্ঠরোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু অনেক মানুষ এখনো এ বিষয়টি জানেন না।

তাই সমাজের সর্বস্তরের মানুষকে জানাতে হবে যে, কোনো খরচ ছাড়াই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। তিনি সকলকে কুষ্ঠরোগ সংক্রান্ত কুসংস্কার দূর করা,সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের পাশে মানবিকভাবে দাঁড়ানোর আহ্বান জানান। এবং কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বক্ষব্যাধী ক্লিনিকে নিয়ে যেতে হবে।সেখানে বিনামূল্যে এই রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার থেকে সবাইকে সচেতন করতে পারলে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ হবে বলে আশা করেন বক্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মর্ত কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি,কুষ্ঠ রোগী  ও  SHG  দলের  সদস্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন