ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

ফটোগ্রাফারদের ক্ষমতায়নে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার কৌশলগত অংশীদারিত্ব

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:১২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:১২:২৭ অপরাহ্ন
ফটোগ্রাফারদের ক্ষমতায়নে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার কৌশলগত অংশীদারিত্ব ফটোগ্রাফারদের ক্ষমতায়নে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার কৌশলগত অংশীদারিত্ব
বাংলাদেশের ফটোগ্রাফারদের দক্ষতা উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এই উদ্যোগের লক্ষ্য হলো দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের জন্য পেশাদার মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণভিত্তিক একটি সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে প্রতিদিনের মুহূর্তগুলোকে অর্থবহ গল্পে রূপ দেওয়ার অনুপ্রেরণা দেওয়া হবে।

এই অংশীদারিত্বের আওতায় পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ‘অ্যাকাডেমিক পার্টনার’ হিসেবে কাজ করবে। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে ‘এভরি শট টেলস এ স্টোরি’ থিমে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করবে, যার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির সাহায্যে গল্প খোঁজা ও উন্নত স্মার্টফোন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে সাধারণ দৃশ্যকে আকর্ষণীয় ভিজ্যুয়াল ন্যারেটিভে রূপান্তরের ওপর জোর দেওয়া হবে।

চুক্তির অংশ হিসেবে অপো ও পাঠশালা বিভিন্ন ফটোগ্রাফি ক্যাম্পেইন ও প্রতিযোগিতার আয়োজন করবে। এসব উদ্যোগে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরার পাশাপাশি চারপাশের বাস্তব গল্পগুলো ক্যামেরাবন্দি করার সুযোগ পাবেন। নির্বাচিত অংশগ্রহণকারী ও বিজয়ীরা পাঠশালার অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ, পেশাদার মূল্যায়ন এবং সার্টিফিকেট অর্জন করবেন।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে ফটোগ্রাফি ওয়ার্কশপ আয়োজন করা হবে। কর্মশালাগুলোতে মোবাইল ফটোগ্রাফির কৌশল, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, কম্পোজিশন, নৈতিক চর্চা ও ক্রিয়েটিভ এক্সপ্রেশনের ওপর গুরুত্ব দেওয়া হবে—যাতে ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে শিক্ষার্থী ও উদীয়মান ফটোগ্রাফাররা সহজেই অংশ নিতে পারেন।

অংশীদারিত্ব প্রসঙ্গে অপো বাংলাদেশের এক মুখপাত্র বলেন, উদ্ভাবন, সৃজনশীলতা ও তরুণদের ক্ষমতায়নের প্রতি অপোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ। তিনি বলেন, অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা মোবাইল ফটোগ্রাফির সীমানা আরও প্রসারিত করছি। পাঠশালার সঙ্গে অংশীদারিত্ব আমাদের ইমেজিং প্রযুক্তি ও অ্যাকাডেমিক উৎকর্ষের সমন্বয় ঘটিয়ে তরুণ নির্মাতাদের প্রতিটি ফ্রেমে অর্থবহ গল্প বলার সক্ষমতা বাড়াবে।

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিনিধিরাও উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, ফটোগ্রাফি কেবল ছবি তোলা নয়, এটি গল্প, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গির প্রকাশ। তাদের মতে, এই অংশীদারিত্ব অপো রেনো ১৫ সিরিজ ফাইভজির মতো শক্তিশালী টুল ব্যবহারের পাশাপাশি পেশাদার নির্দেশনায় শেখা ও বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।

উল্লেখ্য, অপো রেনো১৫ সিরিজ ফাইভজিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, ৩.৫X টেলিফটো ভাইব পোর্ট্রেট এবং এআই পোর্ট্রেট গ্লোসহ উন্নত ইন্টেলিজেন্ট ইমেজিং ফিচার, যা নিখুঁত পোর্ট্রেট ও সিনেমাটিক দৃশ্য ধারণে সহায়তা করে।

বাস্তবমুখী ক্যাম্পেইন ও কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের দৈনন্দিন জীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বাংলাদেশের না বলা গল্পগুলো তুলে ধরতে উৎসাহিত করা হবে। আগামী দিনে অপো বাংলাদেশ ও পাঠশালা যৌথভাবে আসন্ন ক্যাম্পেইন, প্রতিযোগিতা ও কর্মশালার সময়সূচি ঘোষণা করবে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার