ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

পাওনাদারের অর্থ পরিশোধ করতে অভিনেতা হেলাল খানকে নিউ ইয়র্ক আদালতের নির্দেশ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৭:৫৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৭:৫৪:৩১ অপরাহ্ন
পাওনাদারের অর্থ পরিশোধ করতে অভিনেতা হেলাল খানকে নিউ ইয়র্ক আদালতের নির্দেশ পাওনাদারের অর্থ পরিশোধ করতে অভিনেতা হেলাল খানকে নিউ ইয়র্ক আদালতের নির্দেশ
অংশীদারি ব্যবসার চুক্তিপত্র ভঙ্গ করে প্রতিষ্ঠানের অননুমোদিত দশ লাখ পাঁচশ ডলার উত্তোলন মামলায় নিউ ইয়র্কের ফার্ষ্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেড-এর সাবেক কর্মকর্তা ও নায়ক হেলাল খানের বিরুদ্ধে প্রস্তাবিত স্বীকারোক্তিমূলক রায় প্রদান করেছে আদালত। তিনি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহবায়ক।

নিউ ইয়র্কের সাফোক কাউন্টিতে দাখিল করা আদালত নথি অনুযায়ী, ফার্ষ্ট এইড হোম কেয়ার, ইনকর্পোরেটেড.-এর সাবেক কর্মকর্তা হেলাল খানের   বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর দশ লাখ পাঁচশ ডলারের একটি 'প্রস্তাবিত স্বীকারোক্তিমূলক রায়' দাখিলের প্রস্তাব করেন সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষের আইনজীবী।

আদালত কাগজপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ১৬ জানুয়ারি হেলাল খান একটি স্বীকারোক্তিমূলক রায়ের অ্যাফিডেভিটে স্বাক্ষর করেন, যা সিপিএলআর §৩২১৮ অনুযায়ী সাফোক কাউন্টি ক্লার্কের দপ্তরে জমা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে আদালত তাকে একাধিক বাদীর অনুকূলে দশ লাখ পাঁচশ ডলার পরিশোধে দায়ী ঘোষণার প্রস্তাব করেন।

অভিযোগে জানা যায়, ঋণগ্রহীতা যথাযথভাবে শপথ গ্রহণ করে জবানবন্দি প্রদান করেন যে, তিনি সাফোক কাউন্টিতে উপরে বর্ণিত ঠিকানায় বসবাস করেন এবং ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে সম্পাদিত একটি প্রমিসরি নোট (এর একটি অনুলিপি সংযুক্ত ‘এক্সহিবিট এ’) অনুযায়ী বিনিয়োগকারীদের কাছে যে ন্যায্য ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন। সেই ঋণের জন্য তাসমিয়া এফ. আহমেদ, আতীকুল ইসলাম, নাহিদ আহমেদ, ফাহাদ আর.সোলায়মান, শাহ জে. চৌধুরী, রুকন হাকিম, মোহাম্মদ রেজু ও মোহাম্মদ আল আমিন মিয়া (সমষ্টিগতভাবে 'বিনিয়োগকারী' বা 'পাওনাদার') এর অনুকূলে এই প্রস্তাবিত স্বীকারোক্তিমূলক রায় প্রদান করেন।

তিনি ফার্ষ্ট এইড হোম কেয়ার, ইনকর্পোরেটেড বা কর্পোরেশন নামক একটি নিউ ইয়র্ক কর্পোরেশনের শেয়ারহোল্ডার ছিলেন এবং ৩০ নভেম্বর ২০২১ থেকে তিনি ওই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেই হিসেবে তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ও ব্যবসা পরিচালনা করতেন।

তিনি বর্তমানে আর ফার্ষ্ট এইড হোম কেয়ার-এর প্রেসিডেন্ট নন এবং তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়েছে।

শেয়ারহোল্ডার হিসেবে তিনি ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের ফার্ষ্ট এইড হোম কেয়ার -এর তৃতীয় সংশোধিত ও পুনর্গঠিত শেয়ারহোল্ডার চুক্তির (শেয়ারহোল্ডার এগ্রিমেন্ট) অধীন ছিলেন।

প্রেসিডেন্ট থাকাকালে তিনি শেয়ারহোল্ডার চুক্তি লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে নগদ অগ্রিম অর্থ গ্রহণ করেন এবং ফার্ষ্ট এইড হোম কেয়ার -এর হিসাব থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক অননুমোদিত অর্থ উত্তোলন করেন।

আনুমানিক ১৬ জানুয়ারি তারিখে ফার্ষ্ট এইড হোম কেয়ার থেকে তিনি ব্যক্তিগতভাবে ব্যবহৃত ওই নগদ অগ্রিম বাবদ ১২ লাখ ডলার পরিশোধ ও নিষ্পত্তি করেন এবং অতিরিক্ত দশ লাখ পাঁচশ ডলার  ব্যয় বহনের অঙ্গিকার করেন।  ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি বিনিয়োগকারীদের কাছে উক্ত ৬৫ হাজার ডলার ফেরত দেওয়ার জন্য একটি নোট স্বাক্ষর করেন।

উক্ত নোট অনুযায়ী, ঋণগ্রহীতা হিসেবে তিনি পাওনাদারদের কাছে মোট পঁয়ষট্টি হাজার ডলার পরিশোধে দায়বদ্ধ, যা নোটের তারিখ থেকে পাঁচ (৫) মাসের মধ্যে পরিশোধযোগ্য বলে উল্লেখ করা হয়।

নোটে উল্লেখ রয়েছে, তিনি যদি নোটের শর্ত অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হন বা অন্য কোনোভাবে নোট বা অঙ্গিকার ভঙ্গ করেন, তবে পাওনাদাররা অতিরিক্ত নোটিস ছাড়াই এই 'প্রস্তাবিত স্বীকারোক্তিমূলক রায়' দাখিল ও কার্যকর করতে পারবেন এবং বকেয়া অর্থের পাশাপাশি যুক্তিসঙ্গত আইনজীবী ফি, খরচ ও আদালত ফি আদায় করতে পারবেন। তিনি নোট অনুযায়ী পাওনাদারদের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছেন।

সিপিএলআর ৩২১৮ অনুযায়ী তিনি পাওনাদারদের অনুকূলে দশ লাখ পাঁচশ ডলার অর্থের জন্য এই মর্মে উক্ত রায় স্বীকার করেছেন।

তিনি এই মর্মে আদালতকে অনুমোদন দিন যে,তার বিরুদ্ধে দশ লাখ পাঁচশ ডলার (নোট অনুযায়ী পরিশোধিত অর্থ বাদ দিয়ে), ডিফল্টের তারিখ থেকে বার্ষিক ১০% সুদসহ এবং পাওনাদারদের বহনকৃত যুক্তিসঙ্গত আইনজীবী ফি, খরচ ও আদালত ফি যুক্ত করে রায় প্রদান করা হোক, যখন এই অ্যাফিডেভিট ও পাওনাদার পক্ষের আইনজীবীর পক্ষ থেকে বকেয়া অর্থ সংক্রান্ত অ্যাফিডেভিট আদালতে দাখিল করা হবে। উক্ত অ্যাফিডেভিট কোনো অনিশ্চিত রায়ের বিরুদ্ধে পাওনাদারকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

নথি অনুযায়ী বাদীরা বিবাদী হেলাল খানের বিরুদ্ধে এই স্বীকারোক্তিমূলক রায় চান। প্রস্তাবিত আদেশে বলা হয়েছে, হেলাল খানকে দশ লাখ পাঁচশ ডলারের পাশাপাশি ১৬ জুন ২০২৫ থেকে রায় কার্যকর হওয়া পর্যন্ত বার্ষিক ১০ শতাংশ সুদ দিতে হবে। সেই সঙ্গে আদালত ক্লার্ক কর্তৃক নির্ধারিত খরচ ও অন্যান্য ব্যয়ও পরিশোধ করতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, উপরোক্ত অর্থ, সুদ ও খরচসহ বাদীপক্ষের অনুকূলে এবং বিবাদীর বিরুদ্ধে প্রস্তাবিত রায় আনুষ্ঠানিকভাবে এন্ট্রি করার জন্য সাফোক কাউন্টি ক্লার্ককে নির্দেশ দেওয়া হয়েছে।  এই রায় কার্যকর হলে বাদীপক্ষ হেলাল খানের বিরুদ্ধে অর্থ আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার পাবেন। মামলাটি বর্তমানে সাফোক কাউন্টিতে বিচারাধীন রয়েছে।  বাদীপক্ষে উক্ত মামলাটি পরিচালনা করেন আইনজীবী নাটালি গুরিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু