ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাজশাহীতে ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৫:১১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৫:১১:২৫ অপরাহ্ন
রাজশাহীতে ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রাজশাহীতে ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় জনসভায় যোগ দিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আগমন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এতে যোগদানের প্রস্তুতি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রবিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি তারেক রহমানের আগমন ঠিক থাকলেও পরে তা ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।

পূর্ববর্তী দিন ২৪ জানুয়ারি রাতে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাড়িতে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত সহ নেতৃত্ব আলোচনায় ২৮ জানুয়ারি জনসভা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই সফর ঘিরে রাজশাহী সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। তারা মাঠ পর্যায়ে প্রচার-প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত বলেন, বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে তুলে ধরবেন, যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

যোগাযোগের অফিস সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায়  তারেক রহমান রাজশাহীতে পৌঁছবেন।

এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন এবং সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন। পরে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন এবং শেষের দিকে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর