ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

দাঁড়িপাল্লা মার্কা ‘স্বাধীনতাবিরোধীদের’ প্রতীক, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫৭:২৫ অপরাহ্ন
দাঁড়িপাল্লা মার্কা ‘স্বাধীনতাবিরোধীদের’ প্রতীক, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল দাঁড়িপাল্লা মার্কা ‘স্বাধীনতাবিরোধীদের’ প্রতীক, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এখন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে আসছে, তারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের সম্পর্কে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দর পাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি, দেশ স্বাধীন করেছি। অন্য কেউ এ দেশ স্বাধীন করে দেয়নি।  এ দেশ ছেড়ে আমরা কোথাও যাব না।

তিনি অভিযোগ করেন, “যারা এখন দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, তারা স্বাধীনতাবিরোধী ছিল এবং সে সময় লুটপাটে জড়িত ছিল।

বক্তব্যে তিনি আরও বলেন, “আগে রাজনীতিতে দুটি পক্ষ ছিল- নৌকা ও ধানের শীষ। রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই। নতুন একটি দল এসেছে, নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। ধানের শীষ একটি পরিচিত মার্কা, নতুন করে দাঁড়িপাল্লা এসেছে, এই প্রতীক মানুষ চেনে না।

বিএনপি ক্ষমতায় এলে কী কী করবে, তাও তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। এই কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এই কার্ডের মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যাবে।

বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা