ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

তানোরে জামায়াতের নির্বাচনী জনসভা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫০:১৪ অপরাহ্ন
তানোরে জামায়াতের নির্বাচনী জনসভা তানোরে জামায়াতের নির্বাচনী জনসভা
রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্ডুমালা পৌর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেন আমিরের সভাপতিত্বে এবং মুন্ডমালা পৌর জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন ও সানাউল্লাহ'র সঞ্চালনায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী (প্রতিক দাঁড়ি পাল্লা) দলের নায়েবে আমির ও  সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, সেক্রেটারি মোলাম মোর্তুজা, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা সাবেক আমির মাওলানা  আমিনুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা  আলমগীর হোসের, সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আনিসুর রহমান, তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, ইসলামি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মাইনুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, বাধাইড় ইউপি আমির মাইনুল ইসলাম, মুন্ডমালা কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক ইব্রাহিম, রাজশাহী জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল মমিন, রাজশাহী জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি রমজান আলী, তানোর উপজেলা ছাত্রশিবির সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান, বক্তব্য রাখেন তানোর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুবলীগ নেতা দেবনন্দ বর্মন ও তানোর গোল্লা পাড়া বাজার মন্দির কমিটির নেতা দর্শনাথ দাস প্রমুখ। এছাড়াও স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান কলমা, বাধাইড়, মুন্ডমালা পৌরসভা এবং পাঁচন্দর ইউপির বিভিন্ন গ্রাম পাড়া- মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ