ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাবি কৃষি প্রজেক্ট এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলা ও পোড়ানোয় গাছের ব্যাপক ক্ষতি

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৪১:১০ অপরাহ্ন
রাবি কৃষি প্রজেক্ট এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলা ও পোড়ানোয় গাছের ব্যাপক ক্ষতি রাবি কৃষি প্রজেক্ট এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলা ও পোড়ানোয় গাছের ব্যাপক ক্ষতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পূর্ব পাশের কৃষি প্রজেক্ট এলাকার মাঠের মাঝ দিয়ে যাওয়া বুধপাড়াবধ্যভূমি সড়কের পাশে নিয়মিত বর্জ্য ফেলছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। পরে সেই বর্জ্য খোলা জায়গায় পুড়িয়ে ফেলায় সড়কের পাশের গাছপালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে আগুনে পুড়ে অন্তত পাঁচ থেকে ছয়টি গাছ মারা গেছে, যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেটে বিক্রি করেছে বলে জানা গেছে।

সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীরা জানান, ওয়ার্ডে নির্দিষ্ট ডাম্পিং স্থান না থাকায় বিভিন্ন ডোবা বা নিচু জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। একইভাবে রাবির এই এলাকাতেও প্রতিদিন খোলা আকাশের নিচে সাত থেকে দশ ভ্যান বর্জ্য ফেলা হয়। এতে আশপাশের এলাকায় তীব্র পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওই খোলা জায়গাটি সিটি কর্পোরেশনের ব্যবহারের জন্য নির্ধারিত নয়। তবুও নিয়মিত সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। বর্জ্যের স্তুপে গাছের শিকড় ঢেকে যাওয়ায় কয়েক মাসের ব্যবধানে ছয় থেকে সাতটি গাছ মরে গেছে। আরও অন্তত দুটি গাছ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী বলেন, এই সড়ক দিয়ে বুধপাড়া, রাবির সুইপার কলোনি, মোহনপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থী ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন। বর্জ্যের দুর্গন্ধের কারণে পথটি দিয়ে চলাচল কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে সকাল ও বিকেলে বাতাসে দুর্গন্ধ এতটাই তীব্র থাকে যে শিক্ষার্থী ও স্থানীয়দের নাক চেপে চলতে হয়।

রাবির শিক্ষার্থী এম শামীম বলেন, এই জায়গাটি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশের শেষ মাথায়। এটি সিটি কর্পোরেশনের জায়গা নয়, রাবির জায়গা। আমরা চাই, এখানে বর্জ্য ফেলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা বন্ধ হোক।

সুইপার কলোনিতে বসবাসরত রাবির কয়েকজন কর্মচারী জানান, বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের এটি একমাত্র সহজ রাস্তা। কয়েক বছর ধরে এখানে বর্জ্য ফেলা হচ্ছে। দুর্গন্ধের পাশাপাশি মাঝেমধ্যে বর্জ্যে আগুন দিলে ধোঁয়া ও গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

পরিবেশবাদীরা বলছেন, বিশ্ববিদ্যালয় এলাকার সবুজ পরিবেশ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁদের মতে, রাজশাহী শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে গিয়ে যদি শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ফেলা হয়, তাহলে তা প্রকৃতি ও শিক্ষার্থীদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

এ বিষয়ে রাসিকের ৩০ নম্বর ওয়ার্ডের সচিব মনিরুল ইসলাম হাসিব বলেন, আমাদের কাজলার ডাম্পিং নষ্ট হওয়ায় এখানে বর্জ্য ফেলতে হচ্ছে। বিষয়টি সিটি কর্পোরেশনকে জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর সমাধান হয়নি।

রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সিটি কর্পোরেশনকে বিশ্ববিদ্যালয়ের দুটি জায়গা সাবস্টেশন হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি। বর্তমানে মেয়র না থাকায় সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা হচ্ছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের