ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ফেনীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পি গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৩৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৩৪:৩৩ অপরাহ্ন
ফেনীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পি গ্রেফতার ফেনীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পি গ্রেফতার
ফেনী সদর থানা এলাকার অপহরণ ও ধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পিকে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে।

র‌্যাব-৭ চট্টগ্রাম জানায়, ফেনী সদর থানায় অন্তর্ভুক্ত মামলা নং নারী ও শিশু-১৮৫/২০১২, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) অনুযায়ী অপহরণ ও ধর্ষণের ঘটনায় শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা অর্থ জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিল। সে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকছিল।

শনিবার ২৩ জানুয়ারি সোয়া ৫টায় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাপ্পি ফেনী সদর থানাধীন উত্তর চারিপুরস্থ মৌলভী বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণীত স্থানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পিকে (২৭) গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃত বাপ্পিকে ফেনী সদর থানা পুলিশে হস্তান্তর করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা