ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রতিটি আসনে লড়াই ৫৫ জনের

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:২০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:২০:০২ অপরাহ্ন
রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রতিটি আসনে লড়াই ৫৫ জনের রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রতিটি আসনে লড়াই ৫৫ জনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫/২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় এক শিফটে শুরু হওয়া এই পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৫৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বি ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলিয়ে মোট ৫৬৪টি আসন রয়েছে। এসব আসনের বিপরীতে আবেদন করেন ৩০ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী।

পরীক্ষা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য সালেহ হাসান নকীব লিখিত বক্তব্যে জানান, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য বলেন, আমরা কয়েকটি পরীক্ষা কক্ষ পরিদর্শন করেছি। আমাদের ধারণা, এই কেন্দ্রে প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেশের অন্যান্য কেন্দ্র থেকেও অনুরূপ কোনো ঘটনার তথ্য আসেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ও নির্ধারিত নিয়ম মেনেই বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা