ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৬:৫৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৬:৫৪:০৭ অপরাহ্ন
রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ
রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সুনাম ক্ষুণ্ন, প্রশাসনিক স্থিতিশীলতা বিনষ্ট এবং চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে সাবেক অধ্যক্ষ এস এম ইমদাদুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্টোরকিপার আজমে এশরাক মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

সংশ্লিষ্ট প্রশাসনিক ও অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, বদলির পরও ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করার লক্ষ্যে তারা অনিবন্ধিত ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাজশাহী টিটিসির বর্তমান অধ্যক্ষ ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এতে একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অনিয়ম-দুর্নীতি ও নারী সহকর্মীর প্রতি অশালীন আচরণসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সিদ্ধান্তে সাবেক অধ্যক্ষ এস এম ইমদাদুল হককে বগুড়া টিটিসিতে শাস্তিমূলক বদলি করা হয়। গত ৫ নভেম্বর ২০২৪ তারিখে তাকে রাজশাহী টিটিসি থেকে অবমুক্ত করা হয়। এর পরপরই রাজশাহীতে নবনিযুক্ত অধ্যক্ষ মো. নাজমুল হকের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় বলে দাবি সংশ্লিষ্টদের।

সূত্রগুলো আরও জানায়, দায়িত্বকালীন সময়ে এস এম ইমদাদুল হক তার মনোনীত স্টোরকিপার আজমে এশরাক মন্ডলকে হিসাব সংক্রান্ত অতিরিক্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন। এতে করে পরস্পর যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বর্তমান অধ্যক্ষ মো. নাজমুল হক দায়িত্ব গ্রহণের পর এসব অনিয়ম শনাক্ত করলে আজমে এশরাক মন্ডলকে নওগাঁ টিটিসিতে বদলি করা হয়। এরপর থেকেই দুজনের বিরুদ্ধে যৌথভাবে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ সামনে আসে।

উল্লেখ্য, মো. নাজমুল হক গত (২৫ নভেম্বর ২০২৪) রাজশাহী টিটিসির অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির ভিশন ও মিশন অনুযায়ী দক্ষতা উন্নয়ন, বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থানমুখী কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

তবে অভিযোগ রয়েছে, সাবেক অধ্যক্ষ এস এম ইমদাদুল হকের ইন্ধনে আজমে এশরাক মন্ডল নাম-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান অধ্যক্ষ, হিসাবরক্ষকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন। এতে রাজশাহী টিটিসির সুনাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, শাস্তিমূলক বদলির মুখে পড়া সাবেক অধ্যক্ষকে পুনরায় রাজশাহীতে ফিরিয়ে আনার পথ সুগম করতেই পরিকল্পিতভাবে বিতর্ক ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর প্রশাসনিক চাপ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে রাজশাহী টিটিসির অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, দক্ষতা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে আমার ও টিটিসির কর্মকর্তাদের বিরুদ্ধে যে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, তা বন্ধ হওয়া জরুরি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ ব্যপারে জানতে চাইলে সাবেক স্টোরকিপার আজমে এশরাক মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ধরনের মিথ্যা তথ্য বা অপপ্রচারে জড়িত নন।

অন্যদিকে, সাবেক অধ্যক্ষ এস এম ইমদাদুল হকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন