ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

দুবাই গিয়ে মুখচোখের আকার বদলেছে অভিনেত্রী রিমি সেন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০২:২০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০২:২০:০৫ অপরাহ্ন
দুবাই গিয়ে মুখচোখের আকার বদলেছে অভিনেত্রী রিমি সেন ছবি: সংগৃহীত
‘হাঙ্গামা’, ‘গরম মশলা’, ‘কিঁউ কি’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’, ‘হ্যাটট্রিক’, ‘জনি গদ্দার’, ‘দে তালি’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন রিমি সেন। এক দশক ধরে বলিপাড়ায় কাজ করলেও হঠাৎ করেই ছবির সংখ্যা কমে যেতে থাকে তাঁর। সেই সময় দুবাই চলে যান রিমি। সেখানে ঘরবাড়ি-জমির ব্যবসা শুরু করেন। সেখানে এখন নিজস্ব সংস্থা রয়েছে রিমির। কিন্তু সেখানে গিয়ে নাকি লাবণ্য হারিয়েছেন অভিনেত্রী, দাবি অনুরাগীদের। এ বার নিজের অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন রিমি।

এক সময়ে পর্দার পরিচিত মুখ ছিলেন রিমি। কিন্তু এখন রিমির ছবি দেখলে চিনতে পারাই দায়। তাঁর নাকের আকার, ঠোঁটের গড়ন— সবই যেন বদলে গিয়েছে। নেটাগরিকদের কটাক্ষ, ‘‘মুখে দেড় কেজি প্লাস্টিক ভরে দিয়েছেন যেন!’’ কেউ কেউ আবার সরাসরি দাবি করেছেন, অভিনেত্রী নাকি অস্ত্রোপচার করে সত্যিই মুখের গড়ন বদলে ফেলেছেন।

যদিও রিমি সাফ জানান, তিনি যৌবন ধরে রাখার জন্য অনেক কিছুই করেছেন, তবে অস্ত্রোপচার করাননি কখনও। রিমি বলেন, ‘‘আমি বোটক্স, ফিলার ও পিআরপি ট্রিটমেন্ট করিয়েছি। এর থেকে বেশি কিছু নয়। ‘প্লাস্টিক সার্জারি’ করা অপ্রয়োজনীয়। কারণ আমার মনে হয়, যেন কোনও অপরাধ করার পরে নিজের অস্তিত্ব বদলে দিতে চাইছে কেউ।’’

রিমির কথা শোনার পরেও যদিও সমালোচনা কমেনি। কেউ বলেছেন, ‘‘রিমি সেন থেকে শেফালী জরিওয়ালা হয়ে গিয়েছ।’’ কেউ আবার উপদেশ দিয়েছেন, তিনি যাতে আগের রূপে ফিরে যান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম