ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ

পোস্টার নিষিদ্ধকে ইতিবাচক দেখলেও অনলাইনে অপপ্রচার নিয়ে দুশ্চিন্তায় প্রার্থীরা

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০২:১৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০২:১৫:৩২ অপরাহ্ন
পোস্টার নিষিদ্ধকে ইতিবাচক দেখলেও অনলাইনে অপপ্রচার নিয়ে দুশ্চিন্তায় প্রার্থীরা ছবি: সংগৃহীত
পোস্টার, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন ভোটার ও প্রার্থীরা। তবে কারও কারও রয়েছে দ্বিমতও।

নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি-ভিডিও ছড়ানোর ঝুঁকিও বেড়েছে।
 
ঢাকা-২০ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাবিলা তাসনীম বলেন, ‘পোস্টার না থাকার বিষয়টি আমি ভালোভাবে দেখছি। কারণ পোস্টারের কারণে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আরও কঠিন। কারণ এআই ব্যবহার করে নানা রকম অপপ্রচার চালানো হয়।’
 
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেন, ‘আমরা ভোটারদের হাতে হাতে লিফলেট দিচ্ছি। এটা করলেই হয়। এছাড়া ভোটার স্লিপ দিতে পারলেই হবে। পোস্টার নিষিদ্ধে আমি মনে করি না কোনো অসুবিধা হবে। তবে অনলাইনে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচার নোংরামি, এটা আমরা করতে চাই না।’
 
ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘পোস্টারের কারণে বাসাবাড়ি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানপাটের দেয়াল নষ্ট হয়ে যায়। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করি। তাই পোস্টার নিষিদ্ধ করাতে ভালোই হয়েছে। তবে অনলাইনে কোনো কিছু নেগেটিভভাবে উপস্থাপন করলে, সেটা অনাকাঙ্ক্ষিত। এটা কখনো সুস্থ চিন্তা হতে পারে না।’
 
বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই। তাই নির্বাচন কমিশনের সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের পরামর্শ তাদের।
 
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বলেন, ‘এবারের নির্বাচনে এআই ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইমেজ কিংবা টেক্সটের ক্ষেত্রে এখন অনেকগুলো টুলস রয়েছে, যেগুলো দিয়ে মোটামুটি নিশ্চিত করা যায় ভুল বা সত্য তথ্য কি না। কিন্তু ভিডিওর ক্ষেত্রে শতভাগ ভুল ধরতে পারে না। এই ধরনের বাধাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত।’
 
এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার