ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

একের পর এক গরু চুরি, আতঙ্কে শিবগঞ্জের খামারিরা!

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০২:০৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০২:০৩:৫৯ অপরাহ্ন
একের পর এক গরু চুরি, আতঙ্কে শিবগঞ্জের খামারিরা! প্রতীকী ছবি
চার বছর আগে একটি বাছুর কিনে ছোট্ট খামার গড়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের আব্দুর রশিদ। সেই বাছুর থেকেই হয়েছে পাঁচটি গরু। অভাবের সংসার, স্বপ্ন ছিল- গরু বিক্রি করে রড-সিমেন্ট কিনে পাকা বাড়ি বানাবেন আব্দুর রশিদ। কিন্তু এক রাতেই ধুলিসাৎ হলো তার স্বপ্ন। চুরি হয়ে যায় তিলে তিলে গড়া তার খামরের সবকটি গরু। 

গত ৩ জানুয়ারি গভীর রাতে খামার থেকে চুরি হয়ে যায় ৫টি গরু। সকালে উঠে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি তিনি। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন আব্দুর রশিদের স্ত্রী নাসিমা বেগম।

গরু চুরির ঘটনায় নিঃস্ব আব্দুর রশিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একসঙ্গে এতগুলো গরু হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।

শুধু আব্দুর রশিদই নয় একই উপজেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে আরও অন্তত পাঁচ কৃষকের আটটি গরু চুরির অভিযোগ উঠেছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ক্ষুদ্র খামারিরা।

এদিকে একাধিক গরু চুরির অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। চোরচক্র শনাক্তে কাজ চলছে বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

ধারাবাহিক গরু চুরিতে শিবগঞ্জের খামারিরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কৃষকের জীবিকা রক্ষায় দ্রুত চোরচক্র শনাক্ত ও গরু উদ্ধারে  জোরদারের দাবি এলাকাবাসীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ