ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

দিল্লিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:২৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:২৬:৫৭ অপরাহ্ন
দিল্লিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতীকী ছবি
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। মধ্য দিল্লির ট্রাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করত দশ বছরের এক নাবালিকা। অভিযোগ, তাকে অপহরণ করে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণে করেন এক ই-রিকশা চালক। এর পরে নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে চম্পট দেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন রাস্তার অন্তত ৩০০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি লাল রঙের রিকশা শনাক্ত করার পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের ফারুকাবাদের বাসিন্দা।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত ১০ জানুয়ারি প্রসাদ নগরে রিকশা থেকে যাত্রীদের নামানোর পরে নাবালিকাকে গোলাপ বিক্রি করতে দেখতে পান অভিযুক্ত। এর পরে বিলকাপুর নামক একটি জায়াগায় চা খাওয়ানোর নাম করে নাবালিকাকে নিয়ে যান তিনি। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা জানিয়েছে, অভিযুক্ত তাকে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। সেখানে একটি ঘরে তাকে ধর্ষণ করা হয়। এর পরে রক্তাক্ত ও অচৈতন্য আবস্থায় থাকা নাবালিকাকে মৃত ভেবে সেখানে থেকে চম্পট দেন অভিযুক্ত। পরে জ্ঞান ফিরলে সে কোনও মতে বাড়ি ফেরে। এর পরে পরিবারের সদস্যদের সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানাতেও অভিযোগ জানানো হয়। নির্যাতিতার বয়ান শুনে পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ।

এ বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, ‘‘ভারতে ধর্ষণের রাজধানী হিসাবে দিল্লি তার মর্যাদা বজায় রেখেছে।’’ তাঁর পোস্টে উল্লেখ রয়েছে নির্ভয়া কাণ্ডের কথাও। তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় সফরে এসে যে ‘পরিবর্তনের’ কথা বলছেন, তা করা উচিত বিজেপিশাসিত রাজ্যগুলি থেকেই।’’ তিনি আরও লেখন, যে সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, বিশুদ্ধ বাতাস ও জল দিতে পারে না, বা প্রাণঘাতী বিস্ফোরণ আটকাতে পারে না, তাদের বাংলায় ভোট চাওয়ার কোনও নৈতিক অধিকার নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার