ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

পাকিস্তানের প্ররোচণায় বাংলাদেশ নিজেদের অবস্থান বদলাচ্ছে না: মদন লালের

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:১৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:১৮:১৫ অপরাহ্ন
পাকিস্তানের প্ররোচণায় বাংলাদেশ নিজেদের অবস্থান বদলাচ্ছে না: মদন লালের ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আইসিসির বেধে দেয়া ২৪ ঘন্টার সময়ের মধ্যে ক্রিকেটারদের সাথে বৈঠকের পর ভারতে সফর না করার ব্যাপারে অটল বাংলাদেশ সরকার। ভেন্যু পরিবর্তনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আশা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।

দাবি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন না হলে পাকিস্তানেরও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত। এমনটাই দাবি দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফের। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটিই সেরা সময় বলে মনে করেন তিনি। এদিকে পাকিস্তানের প্ররোচণায় বাংলাদেশ নিজেদের অবস্থান বদলাচ্ছে না বলে অভিযোগ করেন ভারতের বিশ্বকাপজয়ী সদস্য মদন লাল।

মূলত, নিরাপত্তা শঙ্কায় লাল-সবুজদের বিশ্বকাপে অংশ না নেয়ার অনড় অবস্থানে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভারত-পাকিস্তানের স্নায়ুযুদ্ধ। আইসিসিকে এক চিঠির মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায় পিসিবি। সংকটের সুরাহা না হলে এবারের আসর পাকিস্তানের বয়কট করা উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। দাবি করেন বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটিই সেরা সময়।

তিনি বলেন, 'পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশ যখন একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তারা সেটা করেই ছাড়ে। তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয়; আইসিসি, বিজেপি বা বিসিসিআই যা-ই বলুক না কেন।'

তবে পাল্টা খবর উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ইন্ডিয়া টুডে'কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিশ্বকাপজয়ী সদস্য মদন লাল মনে করেন পাকিস্তানের প্ররোচণায় নিজেদের অবস্থান থেকে সরছে না বাংলাদেশ। তার দাবি বিশ্ব ক্রিকেটে ভারতকে চাপে ফেললেও মূল ক্ষতি হবে বাংলাদেশের।

মদন লাল বলেন, 'বাংলাদেশ তাদের সবকিছু হারাবে, ভারতের কিছুই যাবে আসবে না। পাকিস্তানের উস্কানিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাই বা কলকাতার মতো নিরাপদ জায়গায় খেলতে না আসাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।'

এদিকে, ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিসিবি ও ক্রিকেটারদের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্পনসরদের একটি বড় অংশ চলে যেতে পারে বলে আশঙ্কা করছে গণমাধ্যমটি। তবে সব হিসাব-নিকাশ মাথায় রেখেই আইসিসি'র দিকে সুবিচারের দৃষ্টি বাংলাদেশের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট