ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:১৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:১৫:০১ অপরাহ্ন
উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির ছবি: সংগৃহীত
স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
 
জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে। এই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই।’
 
তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না৷’
 
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সামনেও পালাবো না৷ দেশ বদলে দেয়াার জন্য পাঁচটি বছরই আমাদের জন্য যথেষ্ট হবে।’
 
এ সময় ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে৷’
 
কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তরুণদের কাজ এখনো শেষ হয়নি। নতুন কোনো দুর্বৃত্ত যেন ফিরে না আসে তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।’
 
জামায়াতের কাছে কোনো কার্ড নাই দাবি করে তিনি বলেন, ‘আপনারা সবাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা নিয়ে আগামীতে আমরা বেকার এবং দায়দয়ামুক্ত একটা বাংরাদেশ গড়তে চাই। কারও দয়ারপাত্র হয়ে বাংলাদেশের কোনো এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি আমরা করব না।’
 
জামায়াত আমির আরও বলেন, ‘বলা হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া। টেকনাফের উন্নয়নের জোয়ার আর তেঁতুলিয়ায় আসতে পারে না। আমরা বলব তেঁতুলিয়া থেকে টেকনাফ।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা