ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:২৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:২৪:৩৫ অপরাহ্ন
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফাইল ফটো
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর পাঁচটার দিকে সদর ও বড়াইগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সদরের বাকশোর ঘাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে আখতারুজ্জামান (৩৮) নামে এক যাত্রী নিহত হন। তিনি নীলফামারী শহরের মাস্টারপাড়া এলাকার জনৈক দেলোয়ার হোসেনের ছেলে।

এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন পাঠানো হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ভোরে নাটোর থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিলো। সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নাটোর বগুড়া রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। সেইসঙ্গে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে জেলার বড়াইগ্রামের গুনাইহাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে চালবাহী ট্রাকের সঙ্গে নিত্যপণ্য সরবরাহকারী মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুয়েল মন্ডল (২৪) নামে একজন নিহত হন। তিনি ওই কাভার্ড ভ্যানের চালক ও বগুড়ার আদমদিঘীর শিবপুর গ্রামের আজাহার আলী মণ্ডলের ছেলে।

এসময় গুরুতর জালাল মোল্লা (৪৫) নামে একজন গুরুতর আহত হন। সে নিত্য পণ্যবাহী একটি কোম্পানির ফিল্ড ম্যানেজার ও পাবনা সদরের গাছপাড়া এলাকার বাকা মোল্লার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কুষ্টিয়া থেকে নাটোরগামী নিত্য পণ্যবাহী একটি কোম্পানির মিনি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা চালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। ট্রাকের চালক ও সহযোগী পলাতক। দুটি যানই উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী