ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সিংড়ায় কলেজ শিক্ষককে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:১৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:১৩:৫০ অপরাহ্ন
সিংড়ায়  কলেজ শিক্ষককে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত সিংড়ায় কলেজ শিক্ষককে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত
নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে নৃশংস ভাবে  হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক। এ ঘটনায় খুনি সন্দেহে অভিযুক্তের বাড়িতে বিক্ষুhব্ধ জনতার অগ্নিসংযোগে  এক বৃদ্ধানারীর মৃত্যু হয়েছে।  
  
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এ হত্যা ও নিহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,  বুধবার রাত ১০টায় কলেজ শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে তার মাছ চাষের  পুকুরের যান। রাত আনুমানিক সাড়ে ১১টায়  দুর্বৃত্তের হাতে সেখানেই খুন হন তিনি। 

এ ঘটনায়  রাতেই খুনি সন্দেহে  বিক্ষুব্ধ জনতা ওই গ্রামের ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে।  এতে ওই বাড়ির সবাই বের হলেও  ছাবিহা (৭৫) নামের এক বৃদ্ধা নারী নিহন হন। 

সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, লাশ দু'টিকে মর্গে পাঠানো হয়েছে।  সব বিষয় নিয়ে আমরা কাজ করছি। দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এদিকে বিএনপি নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিম হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

এছাড়া এ হত্যার ঘটনার  প্রতিবাদ ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিলহালতি ত্রিমোহনী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক