ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:০৯:১৩ অপরাহ্ন
তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
রাজশাহীর তানোরে কথিত এক ঘটক বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের বৃদ্ধর কাছে থেকে কয়েক দফায় প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারক ঘটকের নাম আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)। তিনি তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের পুত্র।

এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব দোস্ত মোহাম্মদ(৭৫)বাদি হয়ে ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলাকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,বিরাজ করছে মুখরোচক নানা গুঞ্জন।অন্যদিকে স্থানীয়রা প্রতারক ঘটককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

অভিযোগে প্রকাশ,উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের পুত্র বয়োবৃদ্ধ হাজী দোস্ত মোহাম্মদকে বিয়ের প্রলোভন দেখিয়ে, মেয়ে দেখানোর কথা বলে তার কাছে থেকে ঘটক ভোলা কয়েক দফায়  ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে,২০২৫ সালের ১৫ জুন লালপুর বাজারের হালিমের দোকান থেকে  (০১৭২৩৫১৬৬৯৯ নং বিকাশ এজন্ট নম্বর)  কয়েক দফায় এক লাখ বিশ হাজার টাকা। সুমন আলীর দোকান থেকে কয়েক দফায়  (বিকাশ এজেন্ট নম্বর-০১৭১৯৩২৯৬৯০) এক লাখ পঞ্চাশ হাজার টাকা। আসলাম আলীর দোকান থেকে (০১৭৩৯-৬৪২২০০ নং বিকাশ এজন্ট) কয়েক দফায় এক লাখ ৬৭ হাজার টাকা। গোল্লাপাড়া বাজারের রনির দোকান থেকে( ০১৭৩৭-৩২৮৭৫৪ নং বিকাশ এজন্ট নম্বর) কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার টাকা। মুণ্ডুমাল বাজারের সাইফুল ইসলামের দোকান থেকে  (০১৭১৩৭০২৯৩৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৭ হাজার টাকা। ইলামদহী বাজারের জাফর আলীর দোকান থেকে (০১৩০৩-৬০২১৬৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৩ হাজার ১৪০ টাকা।এছাড়াও আরো কয়েকটি বাজার থেকে বিভিন্ন নম্বরে ১৬/১০/২০২৫ তারিখ ৯১০০ টাকা, ১৭/১০/২০২৫ তারিখ ১০০০০ টাকা, ১৯/১০/২০২৫ তারিখ ১০১৫০ টাকা ও ৫০৭০ টাকা। ১০/১১/২০২৫ তারিখ ৬০৯০ টাকা, ১৮/১১/২০২৫ তারিখ ৫০৭০ টাকা, ১৯/১১/২০২৫ তারিখ ১০১৫০ টাকা, ২০/১১/২০২৫ তারিখ ৩০৪০ টাকা, ( ০১৭৩৭-৩২৮৭৪৫ নং এজন্ট নম্বর) ২৫ হাজার ৩৩৫ টাকা এবং (০১৩২৩-৪৪২৪০৬ নং এজন্ট নম্বর) থেকে ১০ হাজার ১৫০ টাকা। সর্বমোট ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা। এসব টাকা হাতিয়ে নিলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও ঘটক তাকে বিয়ে দিতে পারেনি। এখন টাকাও ফেরত দিচ্ছে না।

জানতে চাইলে আব্দুল লতিফ ওরফে ভোলা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসানোর জন্য অভিযোগ করা হয়েছে।

জানতে চাইলে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা