ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের টহল

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৮:৫৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৮:৫৪:১৪ অপরাহ্ন
মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের  টহল মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের টহল
​নওগাঁর মান্দায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।​আচরণবিধি রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান ​উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

নির্বাচনী ব্যানারের আকার বিধিমালা অনুযায়ী সঠিক আছে কি না তা যাচাই ও ​জনসভার নির্ধারিত সময়ের বাইরে এবং উচ্চশব্দে মাইক বাজানো নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়ে ​কর্মকর্তাদের তৎপরতা ​অভিযান পরিচালনা করছেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং ব্যানারের মাপ পরীক্ষা করে দেখেন। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আখতার জাহান সাথী এ প্রসঙ্গে বলেন,​"সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ ও নিরপেক্ষ পরিবেশ।

প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বা আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। জনমনে স্বস্তি বজায় রাখতে আমাদের এই তৎপরতা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

​প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং নির্বাচনী প্রচারণায় একটি সুশৃঙ্খল পরিবেশ পরিলক্ষিত হচ্ছে।​একই সাথে তিনি,সকলকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ বিস্তারিত পড়ে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার বিষয়ে অনুরোধ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার