ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পুকুরে পরিযায়ী পাখির কলরবে মুখর ক্যাম্পাস

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৫:২৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৫:২৬:২২ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পুকুরে পরিযায়ী পাখির কলরবে মুখর ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পুকুরে পরিযায়ী পাখির কলরবে মুখর ক্যাম্পাস
শীত মৌসুম শুরু হতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমনে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। 

দূরবর্তী শীতপ্রধান অঞ্চল থেকে নিরাপদ আশ্রয় ও খাদ্যের সন্ধানে আসা এসব পাখির কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে পেয়েছে সবুজে ঘেরা ক্যাম্পাস।

পুকুরে পর্যাপ্ত পানি, জলজ খাদ্য ও নিরিবিলি পরিবেশ থাকায় প্রতিদিনই বাড়ছে পরিযায়ী পাখির আনাগোনা। বিশেষ করে সকাল ও বিকালবেলায় পুকুরপাড়ে পাখিদের বিচরণ বেশি চোখে পড়ছে। এই দৃশ্য দেখতে ভিড় করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে আসা পাখিপ্রেমী ও দর্শনার্থীরা। অনেকেই মোবাইল ফোন ও ক্যামেরায় পাখিদের মুহূর্ত বন্দী করছেন।

পরিবেশবিদদের মতে, প্রতিবছর নিয়মিতভাবে পরিযায়ী পাখির আগমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্যের সুস্থতার একটি ইতিবাচক ইঙ্গিত। তবে এই পাখিদের নিরাপদ আবাস বজায় রাখতে পুকুর ও আশপাশের পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

এ বিষয়ে রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বী বলেন, পরিযায়ী পাখিরা সাধারণত নিরাপদ, শান্ত ও খাদ্যে সমৃদ্ধ এলাকাকেই আশ্রয় হিসেবে বেছে নেয়। রোকেয়া হলের পুকুরে তাদের উপস্থিতি প্রমাণ করে। এখানকার পরিবেশ এখনও তুলনামূলকভাবে স্বাভাবিক ও জীববৈচিত্র্যবান। তবে পাখিদের বিরক্ত করা, শিকার কিংবা পুকুরের পানি দূষণ করা হলে ভবিষ্যতে তারা আর আসবে না। তাই রাবি প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এই পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, পরিযায়ী পাখি সংরক্ষণ শুধু প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার বিষয় নয়, বরং এটি পরিবেশের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উল্লেখ্য, প্রতিবছর শীত মৌসুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুর ও জলাশয়ে দেশ-বিদেশের নানা প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়, যা ক্যাম্পাসকে পরিণত করে এক প্রাকৃতিক আশ্রয়স্থলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার