ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

ভারতে মুসলিম প্রেমিক ও হিন্দু প্রেমিকাকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:৩৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০২:৩৭:৪৭ অপরাহ্ন
ভারতে মুসলিম প্রেমিক ও হিন্দু প্রেমিকাকে কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত
ভারতে মুসলিম যুবক ও হিন্দু তরুণীর মধ্যে সম্পর্কের জেরে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই মর্মান্তিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তরুণীর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
 
নিহত মুসলিম যুবকের নাম আরমান (২৭)। তিনি সৌদি আরব প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরে মোরাদাবাদে অবস্থান করছিলেন। এই সময়ের মধ্যে ২২ বছর বয়সি কাজল নামে এক হিন্দু মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ভিন্ন ধর্মের হওয়ায় কাজলের ভাইয়েরা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তারা কাজলকে এই সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিয়েছিল বলে জানা গেছে।
 
এনডিটিভি বলছে, প্রায় তিন দিন আগে আরমান ও কাজল নিখোঁজ হন। এরপর আরমানের বাবা হানিফ থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে পুলিশ জানতে পারে, কাজলও নিখোঁজ। সন্দেহের জেরে কাজলের ভাইদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দু’জনকে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশ জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের দেয়া তথ্যানুযায়ী বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাটি খুঁড়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদালও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
 
মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সতপাল অন্তিল বলেন, ‘তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে নারীর ভাইয়েরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের স্বীকারোক্তির পর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
 
এ ঘটনায় তরুণীর তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আটক করা হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়,  ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়া রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
নিহত আরমানের বোন এনডিটিভিকে বলেছেন, কাজলের সঙ্গে তার ভাইয়ের সম্পর্কের বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। তিনি আরও বলেন, ‘সে (আরমান) চার বছর সৌদি আরবে ছিল। তিন মাস আগে দেশে ফিরেছিল।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০