ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্যের দল পাঠাবে কমনওয়েলথ

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০১:৫৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০১:৫৩:২০ অপরাহ্ন
সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্যের দল পাঠাবে কমনওয়েলথ ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠাবে। দলটির নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদো।

বুধবার (২১  জানুয়ারি) কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণের পর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে এই পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেন।

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে জানান, ‘বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের উপস্থিতি কেবল পর্যবেক্ষণের জন্য নয়, বরং এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে বাংলাদেশের জনগণের ইচ্ছার সমুন্নত প্রতিফলন নিশ্চিত করতে।’

পর্যবেক্ষক দলটিতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচনব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা রয়েছেন। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি দল তাদের সহায়তা করবে, যার নেতৃত্বে থাকবেন ইলেকটোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ।

দলের ম্যান্ডেট হলো জাতীয় নির্বাচন ও গণভোটের প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং তা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে হয়েছে কি না তা নিরীক্ষা করা। মিশন শেষ হলে তারা পর্যবেক্ষণ ও সুপারিশ সংবলিত প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবেন। পরে প্রতিবেদনটি বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং কমনওয়েলথের অন্যান্য সরকার ও সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ