ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

যমুনা সেতু এলাকায় ২৫ কিলোমিটার যানজট

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৬:৪৫ অপরাহ্ন
যমুনা সেতু এলাকায় ২৫ কিলোমিটার যানজট ছবি: সংগৃহীত
ঈদের ছুটি কাটাতে লোকজন কর্মস্থল থেকে বাড়িতে ফিরছেন। ফলে মহাসড়কগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে। বুধবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। রাতে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

এদিকে, ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজট হয়। এতে থেমে থেমে ধীরগতিতে চলছে যানবাহন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানবাহনকে একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।

যমুনা সেতুর টোল প্লাজা সূত্রে জানা যায়, যানজট নিরসনে সকালে প্রায় এক ঘণ্টা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পার করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। বৃহস্পতিবার (৫ জুন) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা সেতুর টোল প্লাজা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দিকে ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে ২১ হাজার ৪টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা। স্বাভাবিক সময়ে ১৬ থেকে ১৮ হাজার যানবাহন সেতু পারাপার হয়। এ হিসাবে গতকাল রাত ১২টা পর্যন্ত প্রায় তিন গুণ যানবাহন সেতু পারাপার হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ