ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

লোকে আমাকে স্বৈরাচারী বলে, তবে কখনও কখনও একনায়কের প্রয়োজন হয়: ট্রাম্প

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০১:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০১:৩৫:৫৩ অপরাহ্ন
লোকে আমাকে স্বৈরাচারী বলে, তবে কখনও কখনও একনায়কের প্রয়োজন হয়: ট্রাম্প ফাইল ফটো
লোকে তাঁকে স্বৈরাচারী শাসক বলে মনে করে। এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর বক্তব্য, কখনও কখনও একজন স্বৈরাচারী শাসকের প্রয়োজন হয়। বুধবার সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এ বক্তৃতা করেন ট্রাম্প। তার পরেই সেখানে একটি বাণিজ্য সম্মেলনে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করেছে মার্কিন বাহিনী। বর্তমানে ভেনেজুয়েলার প্রশাসনকে বকলমে আমেরিকাই নিয়ন্ত্রণ করছে, এমনটাও মনে করছেন অনেকে। তার উপরে গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় ট্রাম্প যে ভাবে উঠেপড়ে লেগেছেন, তা নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছে। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্পের ভূমিকায় অসন্তুষ্ট ইউরোপীয় দেশগুলিও। এর মধ্যে আমেরিকার বিভিন্ন ‘বন্ধুরাষ্ট্র’ও রয়েছে।

ভারত-সহ বিভিন্ন দেশের উপরে চড়া হারে শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। একপ্রকার একতরফা ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। অনেকেই মনে করেন, এই শুল্ক-সিদ্ধান্তগুলিতেও ট্রাম্পের ‘একনায়ক’ ভাবমূর্তিই প্রকট হয়। যদিও ট্রাম্প অতীতে বার বার দাবি করেছেন, তিনি আমেরিকার প্রয়োজনকে আগে গুরুত্ব দেবেন, তার পরে অন্য দেশের কথা ভেবে দেখবেন। এটিই ট্রাম্পের ঘোষিত নীতি। এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দাভোসে বক্তৃতাশেষে সেখানে বিভিন্ন দেশের বাণিজ্যগোষ্ঠীর কর্তা, অর্থনৈতিক প্রধান এবং ক্রিপ্টোকারেন্সি গোষ্ঠীর কর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, তাঁর বক্তৃতা বেশ প্রশংসিত হয়েছে। ট্রাম্প বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার বক্তৃতার এত প্রশংসা হয়েছে। সাধারণত ওরা বলে, উনি (ট্রাম্প) এক ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক। কিন্তু মাঝেমাঝে একজন একনায়কের প্রয়োজন হয়।”

বুধবার দাভোসে বক্তৃতার সময়ে গ্রিনল্যান্ডের কথাও উল্লেখ করেন ট্রাম্প। দাবি করেন, তিনি জোর করে গ্রিনল্যান্ড দখল করবেন না। ট্রাম্প বলেন, “লোকে ভেবেছিল আমি বলপ্রয়োগ করব! কিন্তু আমাকে বলপ্রয়োগ করতে হবে না। আমি বলপ্রয়োগ করতে চাই না। আমি বলপ্রয়োগ করব না।’’ তবে একই সঙ্গে তিনি এ-ও দাবি করেন বৈশ্বিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের দখল আমেরিকার হাতে থাকা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘আমেরিকা ছাড়া অন্য কোনও দেশ ডেনমার্ক নিয়ন্ত্রিত ওই ভূখণ্ড (গ্রিনল্যান্ড) সুরক্ষিত রাখতে পারবে না।’’

দাভোসের বক্তৃতায় গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্পের এই অবস্থান নিয়েও নতুন করে আলোচনা হতে শুরু করেছে। এ অবস্থায় আমেরিকার প্রেসিডেন্টের ‘একনায়ক’ মন্তব্য সেই আলোচনা আরও বৃদ্ধি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার