ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

নির্বাচনী জনসভায় আলিয়া মাদরাসা মাঠে যোগ দিয়েছেন তারেক রহমান

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০১:১২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০১:১২:৪৪ অপরাহ্ন
নির্বাচনী জনসভায় আলিয়া মাদরাসা মাঠে যোগ দিয়েছেন তারেক রহমান ছবি: সংগৃহীত
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকেই বরাবরের মতো এবারও বিএনপি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান জনসভা মঞ্চে পৌঁছান। জনসভাস্থলে বর্তমানে সিনিয়র নেতারা বক্তব্য রাখছেন। এর আগে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

জানা গেছে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম সিলেট সফরে এসেছেন তারেক রহমান। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের এটি প্রথম সিলেট সফর।

এ সফরে তিনি দলের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এই সফর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তার সফরকে ঘিরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর এলাকাতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
 
দলীয় সূত্র জানায়, বাবার পথ অনুসরণ এবং মায়ের স্মৃতিবিজড়িত ঐতিহ্য বজায় রেখেই সিলেটের পুণ্যভূমি থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তারেক রহমান।

বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। যে আলিয়া মাদরাসা মাঠে একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন বেগম খালেদা জিয়া, সেই মাঠ থেকেই এবার ভাষণ দেবেন তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।

এরপর তিনি দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর সিলেটে ফিরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩