ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা

নাচোলে জাল সনদে চাকরির অভিযোগ !

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:৪৫:৫৫ অপরাহ্ন
নাচোলে জাল সনদে চাকরির অভিযোগ  ! নাচোলে জাল সনদে চাকরির অভিযোগ !
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে
জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। জাল সনদেই প্রায় তিন যুগ ধরে তিনি চাকরি করে আসছেন।এদিকে প্রায় তিন যুগ পর এখবর জানাজানি হলে উপজেলা জুড়েই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড়।অন্যদিকে সচেতন মহল বলছে,শিক্ষকতার মতো একটি মহান পেশাকে তিনি কুলষিত করেছেন।তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার বেতনভতার সমুদয় অর্থ ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেবার দাবি করেছেন।

এদিকে ২১ জানুয়ারী বুধবার বাবর আলীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের এন্তাজ আলী।

অভিযোগে বলা হয়েছে,কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রী পাস সনদ নিয়ে বিগত ৯০ সালের ১৫ অক্টোবর সহকারি শিক্ষক হিসেবে চাকরি বাগিয়ে নেন।পরবর্তীতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহন করেন।  অভিযোগকারি  এন্তাজ আলীর দাবী তার বিএ পাসের সনদ পত্রটি সম্পূর্ন ভূয়া। কিন্ত্ত বাবর আলী নিজেকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে  ডিগ্রি অর্জন করেছেন বলে সনদ জালিয়াতির মাধ্যমে দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ শিক্ষকতা করে আসছেন।

এই সময়ে সরকারের কোষাগার থেকে বেতনভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছেন।

এদিকেবিষয়টিসন্দেহজনকহওয়ায়অভিযোগকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অভিযুক্ত বাবর আলী কখানোই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে  প্রধান শিক্ষক বাবর আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া বলেন ,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭