ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৪:৩১ অপরাহ্ন
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান ছবি: সংগৃহীত
লাখ লাখ মুসল্লির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফাতের ময়দান। এখানে অবস্থান করাকেই মূল হজ বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী সবাই জড়ো হয়েছেন আরাফাতের ময়দানে। সেখানেই এই ধ্বনির মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দিচ্ছেন সারাবিশ্ব থেকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা।

এর আগে, স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে, ফজরের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন তারা।

এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। যা বাংলাসহ ৩৪ ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে।

অপরদিকে, তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এরপর মুজদালিফায় রাত্রিযাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা।

এরপর ১০ জিলহজ্ব ইদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন।

সবশেষ ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন ১৫ লাখের বেশি মুসলিম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড