ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিদেশি মদসহ নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:২৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:২৫:৫৬ অপরাহ্ন
বিদেশি মদসহ নারী গ্রেপ্তার বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
বাগেরহাটের মোংলা পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে শহরের মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নারী সাফিয়া বেগম (৫৬)। তিনি ওই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িটি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ, ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক