ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

নগরীতে মাদক-সহ চারজন কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:৪৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:৪৪:১৯ অপরাহ্ন
নগরীতে মাদক-সহ চারজন কারবারি গ্রেফতার নগরীতে মাদক-সহ চারজন কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হেরোইন, দেশীয় চোলাইমদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতভর চলা অভিযানে ২গ্রাম হেরোইন, ৫লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রুহুল আমিন ওরফে টগর (৪৫),সে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মোঃ আজাদ আলীর ছেলে, মোঃ শামসুল হক (৫২), সে নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মৃত সামাদের ছেলে, মোঃ ওমর ফারুক (৪৬), সে নগরীর মতিহার থানার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে ও  ও মোঃ মনিরুল ইসলাম (৩১), সে  নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে ২গ্রাম হেরোইন টগরকে গ্রেফতার করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।

এদিকে একই দিন সন্ধ্যা সোয়া ৭টায় কৃষ্টগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫লিটার দেশীয় চোলাইমদ শামসুল হককে গ্রেফতার করেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রওশন আলম ও সঙ্গীয় ফোর্স। 

একইদিন বিকাল সাড়ে ৪টায় মির্জাপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ওমর ফারুককে গ্রেফতার করেন মতিহার থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই মোঃ সইবুর রহমান ও সঙ্গীয় ফোর্স। 

এদিন বিকাল পৌনে ৫টায় গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট-সহ
গ্রেফতার করেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী ও সঙ্গীয় ফোর্স । 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ